News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে গ্রেফতার পাকিস্তানি নাগরিক, একে-৪৭ রাইফেল ও গ্রেনেড উদ্ধার
Image

দিল্লিতে গ্রেফতার পাকিস্তানি নাগরিক, একে-৪৭ রাইফেল ও গ্রেনেড উদ্ধার

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে একে-৪৭ রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র-সহ একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পূর্ব দিল্লির লক্ষ্মী নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই পাক নাগরিককে। ধৃত পাক নাগরিকের নাম মহম্মদ আশরাফ ওরফে আলি। তার বাড়ি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে।মঙ্গলবার সকালে ডেপুটি কমিশনার অফ পুলিশ (স্পেশাল সেল) প্রমোদ সিং কুশওয়া জানিয়েছেন, ধৃত পাকিস্তানি নাগরিকের নাম মহম্মদ আশরাফ ওরফে আলি। বাড়ি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। জাল নথির মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল সে। দিল্লি পুলিশ জানিয়েছে, ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিল্লিতেই থাকত সে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র। অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন, বিস্ফোরক আইন এবং অস্ত্র আইনে আশরাফকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top