News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ
Image

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ

আগরতলা, ১২ অক্টোবর (হি. স.) : বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। নতুন রাজভবনের দরবার হলে আজ দুপুরে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এস জি চট্টোপাধ্যায় প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব কুমার অলক, রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব ও রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকগণ।

এদিকে, আজই রাজস্থান হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি এ এ কুরেশী। প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী রাজস্থান হাইকোর্টে বদলি হয়েছেন এবং রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তি ত্রিপুরা হাইকোর্টে বদলি হয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top