News Flash

  • Home
  • Uncategorized
  • নবান্নের ১৪-তলায় আগুন-আতঙ্ক! দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে
Image

নবান্নের ১৪-তলায় আগুন-আতঙ্ক! দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): আগুন-আতঙ্ক রাজ্য সচিবালয় নবান্নে। মঙ্গলবার দুপুরে নবান্নের ১৪-তলায় মোবাইল টাওয়ারে আগুন লাগল। দুপুর ১২টা নাগাদ ১৪-তলার একটি মোবাইল টাওয়ার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এই ঘটনায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে দমকল সূত্রে খবর।

প্রসঙ্গত, নবান্নের ১৪-তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর। মঙ্গলবার সেই তলায় আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন পুলিশকর্মীরাও। খবর দেওয়া হয় দমকলে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয়। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top