News Flash

  • Home
  • Uncategorized
  • Suffering customers at Punjab National Bank : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাব্রুম শাখায় ভোগান্তির শিকার গ্রাহকরা
Image

Suffering customers at Punjab National Bank : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাব্রুম শাখায় ভোগান্তির শিকার গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। ব্যাংক কর্মীদের খামখেয়ালিপনার কারণে দূর্গা পূজার প্রাক মুহূর্তে আজ সোমবার বেলা প্রায় ১২টা বেজে গেলেও লেনদেন শুরু হল না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাব্রুম শাখায়। ভোগান্তির শিকার গ্রাহকরা।পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মীদের খামখেয়ালিপনায় ক্ষোভে ফুসছেন ভোক্তারা। দূরদূরান্ত থেকে আসা গ্রাহকরা নিজের গচ্ছিত টাকা ব্যাংক থেকে তোলার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাব্রুম শাখার কেউ কেউ তো সাড়ে নয়টা থেকেই এসে লাইনে দাড়িয়েছেন ।

কিন্তু ব্যাংকের কাউন্টারে টাকা মিলছে না। এ ব্যাপারে ব্যাংক কর্মীদের সাথে গ্রাহকরা যোগাযোগ করলে তারা কখনো নেট তো আবার কখনো মেশিন খারাপ বলছে। দুর্গা পুজোর আগে আজকেই ব্যাংক খোলা। আগামীকাল থেকে পূজো অব্দি ব্যাংক বন্ধ থাকবে ।ফলে স্বাভাবিকভাবেই আজকে ব্যাংকে ভিড় বেশি। প্রচন্ড গরমের মধ্যে অনেক বয়স্ক লোক‌ও ব্যাংকে এসে টাকা তোলার জন্য অপেক্ষা করছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখার কর্মকর্তাদের ভূমিকা ঘিরে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তাদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top