বুয়েনেস আইয়ারস, ১১ অক্টোবর (হি.স) : সোমবার বুয়েনেস আইয়ারসে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা। গোল করেন লিওনেল মেসি, রদ্রিগো দে পল ও লাউতারো মার্তিনেস। মেসি এই গোল করায় দেশের হয়ে তিনি করে ফেললেন ৮০ তম গোলটি।
আর্জেন্টিনার ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে দর্শকদের স্বস্তি দিয়ে মাঠে নামেন লিওনেল মেসি। বল দখলের লড়াইয়ে ৬২ শতাংশ- প্রমাণ দিয়েছে ম্যাচে এগিয়ে আর্জেন্টিনা। মেসিরা বিপক্ষ এলাকায় ঢুকে ২৩ শট নেয়। তারমধ্যে ১০টি ছিল গোলের লক্ষ্য করে। তার থেকেই গোল মেলে তিনটি থেকে। প্রতিপক্ষ উরুগুয়ে ১০টি শট নিয়েছিল গোলের জন্য। ১০ ম্যাচে ৬টিতে জয়। ৪টিতে ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। অন্য আরেকটি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করা শীর্ষে থাকা ব্রাজিলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে গেছে। ব্রাজিলের এখন ১০ ম্যাচে পয়েন্ট: ২৮। আর ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে একুয়েডর। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে চার নম্বরে উরুগুয়ে।

উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরল মেসিরা
Tags:
Releated Posts
১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা
শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…
দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক
আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…
সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা
নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…
বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)
আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…


















