News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে বিজেপিতে ভাঙন, ছেলেকে সঙ্গে নিয়ে কংগ্রেসে যশপাল আর্য
Image

উত্তরাখণ্ডে বিজেপিতে ভাঙন, ছেলেকে সঙ্গে নিয়ে কংগ্রেসে যশপাল আর্য

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডে ভাঙন ধরল বিজেপিতে। বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে যোগ দিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা যশপাল আর্য। কংগ্রেসে যোগ দিয়েছেন যশপালের ছেলে ও বিধায়ক সঞ্জীব আর্যও। সোমবার দিল্লিতে কংগ্রসের সদর দফতরে কংগ্রেস নেতা হরিশ রাওয়াত ও কে সি বেণুগোপালের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন যশপাল ও তাঁর ছেলে সঞ্জীব।

কংগ্রেসে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হন যশপাল ও তাঁর ছেলে। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, “উত্তরাখণ্ডের মন্ত্রিসভা থেকেই ইস্তফা দিয়ে দিয়েছেন যশপাল আর্য। কংগ্রেসে যোগদানের পর এদিন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন যশপাল ও তাঁর ছেলে। বাবা ও ছেলেকে নিজেদের দলে স্বাগত জানিয়েছেন রাহুল গান্ধী।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top