News Flash

  • Home
  • Uncategorized
  • Young man was seriously injured : বাইক এবং মারুতি আল্টোর মধ্যে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় এক যুবক
Image

Young man was seriously injured : বাইক এবং মারুতি আল্টোর মধ্যে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। যান দুর্ঘটনায় আহত যুবক। বাইক এবং মারুতি আল্টোর মধ্যে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় এক যুবক। যুবকের নাম শুকলাল দেবনাথ ৩৭। বাড়ি চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত ব্রজ পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায় শুকলাল টি আর ০৭E 8349 নম্বরের বাজাজ বাইক নিয়ে বিশালগড় থেকে বিশ্রামগঞ্জ এর দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা টি আর ০১AH0373 নম্বরের একটি মারুতি অলটো গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে বাইকটিকে। গাড়ির ধাক্কায় বাইক থেকে প্রায় 3 থেকে 4 হাত দূরে ছিটকে পড়ে শুকলাল দেবনাথ। হাতে পায়ে এবং মাথায় প্রচন্ড ভাবে আঘাত পায় শুকলাল দেবনাথ। পাশেই একটি মাংস দোকান ছিল।

সঙ্গে সঙ্গে মাংস ব্যবসায়ী শুকলাল দেবনাথ কে গিয়ে ধরে এবং মাথায় জল দেয়। খবর দেওয়া হয় বিশালগড় এবং বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে।খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা তাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। ষষ্ঠীর দিনে এই জান দুর্ঘটনা কে ঘিরে এক এক করে ঘর থেকে এলাকাবাসী বেরিয়ে আসে। এলাকাবাসীর অভিযোগ প্রায় নিত্যদিন চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে জাতীয় সড়কে জান দুর্ঘটনা ঘটছে। অসংখ্য প্রাণহানি হচ্ছে। যানবাহন ক্ষতি হচ্ছে। পথচারীরা এই স্থান দিয়ে যাওয়ার সময় আতঙ্কে ভুগছে। এলাকাবাসীর দাবি তুলেছেন চরিলাম পেট্রোল পাম্পের সামনে স্থায়ী ট্রাফিক দেওয়ার জন্য। যাতে করে দুর্ঘটনা এড়ানো যায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আজকের এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে মারোতি গাড়িটি দায়ী। কারণ প্রচন্ড গতিতে ছিল মারুতি গাড়ি টি। শুকলাল দেবনাথ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। বাইক নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কাপড় ব্যবসা করে সংসার প্রতিপালন করে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top