News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানকে চাপ দিচ্ছে আমেরিকা !
Image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সুদানকে চাপ দিচ্ছে আমেরিকা !

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সুদানের ওপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা। ইসরাইলের সরকারনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ‘ক্যান’ রবিববার এক প্রতিবেদন এ তথ্য দিয়েছে।

খবরে বলা হয়েছে— ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে আমেরিকা সুদানে অর্থ বিনিয়োগ করেছিল, কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কোনও উন্নতি পরিলক্ষিত হয়নি। এখন আমেরিকা সুদানের ওপর চাপ সৃষ্টি করেছে। খবরে আরও বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের সাধারণ জনগণ এবং সামরিক প্রশাসনের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে আমেরিকা সুদানে কী ধরনের বিনিয়োগ করেছে; অথবা ওয়াশিংটনের পক্ষ থেকে খার্তুমের ওপর কী ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে, সে সম্পর্কে টেলিভিশন চ্যানেলের খবর বিস্তারিত কিছু বলা হয়নি।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে। এর পর গত এপ্রিল মাসে সুদানের মন্ত্রিসভা ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করে। তবে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সুদানের সংসদে পাস হতে হবে। কিন্তু এখনও তা সংসদে তোলা হয়নি।এমনকি কথিত আব্রাহাম চুক্তির এক বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছেন সুদানের কর্মকর্তারা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top