News Flash

  • Home
  • Uncategorized
  • Great victory for Germany : বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মুলারের গোলে দুরন্ত জয় জার্মানির

Great victory for Germany : বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মুলারের গোলে দুরন্ত জয় জার্মানির

হামবুর্গে, ১০ অক্টোবর (হি.স) : অবশেষে জাতীয় দলের জার্সিতে গোল করলেন থোমাস মুলার। ২০১৭-র পরে প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পিছিয়ে পড়েও রোমানিয়াকে ২-১ হারাল জার্মানি। এই জয় কাতারে মুলারদের খেলা অনেকটাই নিশ্চিত করল। পরের ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়াকে হারালেই জার্মানি যোগ্যতা অর্জন করতে পারে। অবশ্য একইসঙ্গে রোমানিয়াকে অন্তত ড্র করতে হবে আর্মেনিয়ার বিরুদ্ধে।

হামবুর্গে খেলার ন’মিনিটেই রোমানিয়ার ইয়ানিস হাজি ১-০ করে দিয়ে চমকে দেন। রেঞ্জার্সের এই মাঝমাঠের ফুটবলার অ্যান্টোনিয়ো রুডিগারের পায়ের ফাঁক দিয়ে বল বার করে অসাধারণ গোল করে আসেন। এ ক্ষেত্রে বিশেষ কিছুই করার ছিল না জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের। দ্বিতীয়ার্ধে গোল শোধ করেন স্যাজ নাব্রি। বক্সের বাইরে থেকে মারা একটা নিখুঁত শটে। দেশের হয়ে ৩০টি ম্যাচে ২০টি গোল করে ফেললেন নাব্রি। জার্মানি জয়ের গোল পায় ৮১ মিনিটে। পরিবর্ত হিসেবে নামা মুলার ২-১ করেন লিয়ন গোরেত্‍জ়স্কার পাস থেকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top