News Flash

  • Home
  • Uncategorized
  • Lakhimpur Kheri incident : লখিমপুর খেরির ঘটনায় এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস
Image

Lakhimpur Kheri incident : লখিমপুর খেরির ঘটনায় এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স) : লখিমপুর খেরির ঘটনায় এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে। রাষ্ট্রপতির কাছে বিস্তারিত তথ্য পেশ করবেন কংগ্রেস নেতারা।

লখিমপুরকাণ্ডের তদন্তে প্রথম থেকেই পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। জিজ্ঞাসাবাদের প্রায় ১২ ঘণ্টা পর পুলিশ ঘোষণা করেছে, লখিমপুর হিংসাকাণ্ডে জড়িত থাকার অপরাধে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।
লখিমপুরের ঘটনার পর থেকেই আশিস মিশ্রকে গ্রেফতার করার দাবি উঠতে থাকে নানা মহল থেকেই। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top