News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে : পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী
Image

প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে : পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর ।। দক্ষিণ ত্রিপুরা জেলায় জল জীবন মিশন কর্মসূচির অগ্রগতি নিয়ে আজ সাত্তুম নগর পঞ্চায়েতের সভাকক্ষে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সভায় পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। সভায় তিনি জল জীবন মিশনে হর ঘরমে জল কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী ৫ মাস জোর দিয়ে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন।

সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, পানীয় জলের সমস্যা দূর করার জন্য বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে। শুখা মরশুমের মধ্যেই পানীয় জলের উৎস তৈরির কাজ শেষ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক শংকর রায়, ডি ডব্লিউ এস দপ্তরের সচিব কিরণ গিত্যে, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এ। তাছাড়াও জেলার ৮ ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, বিডিও, ডি ডব্লিউ এস দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top