News Flash

  • Home
  • Uncategorized
  • মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের শুনানি চলছে আদালতে
Image

মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের শুনানি চলছে আদালতে

মুম্বই, ৮ অক্টোবর (হি. স.) : মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের শুনানি চলছে আদালতে। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
কোর্টের প্রধান আরএম নেরলিকার এজসাসে এই হাইপ্রোফাইল মামলার শুনানি।

এদিনও আদালতে আরিয়ানের হয়ে সাওয়ার করছেন সতীশ মানেশিন্দে, অন্যদিকে এনসিবির হয়ে আদালতে দলিল পেশ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, অনিল সিং। এদিন এনসিবির তরফে জানানো হয় আরিয়ান সহ অপর অভিযুক্তদের
জামিনের আবেদন ‘ভুল, অস্পষ্ট এবং গ্রহণযোগ্য নয়’। এএসজি-র সাফ কথা, মামলার সারবত্তা বিচার করলে এই আবেদন একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে সেটা আদালতকে বিচার করতে হবে। এবং আবেদন যদি গ্রহণযোগ্য না হয়, তবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনায় গিয়ে লাভ নেই। কিন্তু সেটা আদালতকেই বিচার করতে হবে।

প্রসঙ্গত, দিন সাতেক আগেই মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার পর্যন্ত এনসিবির হেফাজতেই রয়েছেন আরিয়ান সহ বাকিরা। এখন পর্যন্ত এই মাদক-কাণ্ডে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শাহরুখ পুত্রের গ্রেফতারির পর তার হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখেছে এনসিবি আধিকারিকরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top