News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়াং শরণার্থী পুনর্বাসনে আপত্তি, রাস্তা অবরোধ
Image

রিয়াং শরণার্থী পুনর্বাসনে আপত্তি, রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর ।। মিজোরামের রিয়াং শরনার্থীদের প্রশাসনের উদ্যোগে গন্ডাছড়া দলপতি এলাকায় পুনর্বাসন দেওয়ার প্রস্তুতির প্রতিবাদে বৃহস্পতিবার মহকুমার চারটি এডিসি ভিলেজ এলাকার মানুষ রাস্তা অবরোধে বসেন।


ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার ও প্রশাসন। সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গন্ডাছড়া এলাকার চারটি ভিলেজ এলাকার জনগণ বৃহস্পতিবার পথ অবরোধ করেন।


এই দিন সকাল ৬টা থেকে এলাকার মানুষ গন্ডাছড়া-হাতিমাথা রাস্তা এবং গন্ডাছড়া-নতুন দলপতি রাস্তা দুটি অবরোধ করে বসেন। এলাকাবাসী একটা সূত্র থেকে জানতে পারে ধলাই জেলার জেলা শাসক রিয়াং শরনার্থীদের পুনর্বাসনের জায়গা খতিয়ে দেখছেন। বৃহস্পতিবার দলপতি আসার কথা ছিল। এই খবরের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী রাস্তা অবরোধে বসেন। কিন্তু এই দিন জেলা শাসক না আসায় অবশেষে দুপুর ১২টা নাগাদ অবরোধকারীরা নিজেরাই রাস্তা অবরোধ তুলে নেয়। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করে। গন্ডাছড়া এলাকার জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওইসব এলাকায় কোনভাবেই রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া চলবে না।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top