News Flash

  • Home
  • বিদেশ
  • One person drowned : গরু খুঁজতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির
Image

One person drowned : গরু খুঁজতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর।। কমলাসাগর এর নতুন কলোনি এলাকায় গরু খুঁজতে গিয়ে জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শ্যামল চক্রবর্তী। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মা কালীর পূজা করা হলো না কমলাসাগর এর নতুন কলোনি এলাকার শ্যামল চক্রবর্তীর। কালীপূজার দিন বিকেল চারটে নাগাদ গরু আনতে গিয়েছিলেন শ্যামল চক্রবর্তী। গরু আনতে গিয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পর পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে তার মৃতদেহ জঙ্গলের পাশের একটি জলাশয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা। খবর পেয়ে পরিবারের লোকজন আসছে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতের পুত্র জানায় তার বাবা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে গরু খুঁজতে গিয়ে জলাশয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। কালী পূজার দিন পরিবারের কর্তার মর্মান্তিক মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মধুপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top