News Flash

  • Home
  • বিদেশ
  • Elderly mother attacked : পুত্র ও পুত্রবধু ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত বৃদ্ধা মা
Image

Elderly mother attacked : পুত্র ও পুত্রবধু ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত বৃদ্ধা মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।। পুত্র ও পুত্রবধু ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত বৃদ্ধা মা। বৃদ্ধা মাকে বাঁচাতে এগিয়ে এসে আক্রান্ত হল মেয়েও। ঘটনা বিশালগড়ের গোপিনগর শান্তির বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পুত্রবধূর আক্রমণের শিকার শাশুড়ি ও ননদ।ঘটনার বিবরণে জানা যায় সকাল সাড়ে নয়টা নাগাদ বিশালগড় থানার গোপিনগর শান্তি বাজার এলাকায় পারিবারিক কাটাকাটি নিয়ে পুত্রবধূ জয়া দাস দা দিয়ে আক্রমণ চালায় শাশুড়ি বাসন্তী দাস ও ননদ সাধনা রানি শুক্ল দাস এর ওপর। সাধনার হাতে কামড় বসায় গৃহবধূ জয় দাস।


পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে তড়িঘড়ি শাশুড়ি ও ননদকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে । শাশুড়ি ও ননদ অভিযুক্ত গৃহবধূর বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান আক্রান্ত শাশুড়ি ননদ। পারিবারিক কলহের জেরে এ ধরনের লঙ্কাকাণ্ড ঘিরে স্থানীয় জনগণের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গৃহবধূর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top