News Flash

  • Home
  • Uncategorized
  • BSF jawans arrested : রাজপথে দুই যুবতীকে উত্যক্ত করায় আটক বিএসএফ জওয়ান
Image

BSF jawans arrested : রাজপথে দুই যুবতীকে উত্যক্ত করায় আটক বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের একাংশের মধ্যে চারিত্রিক অধপতন ঘটছে৷ সেই সাথে অপরাধ প্রবণতাও বাড়ছে৷ প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসছে নানা জায়গায় বিএসএফের একাংশের কুকীর্তি৷ রাজধানী আগরতলা শহরে দুই কলেজপুড়ায়া ছাত্রীকে উত্যক্ত করার দায়ে আটক করা হয়েছে সিভিল পোশাক পরিহিত এক বিএসএফ জওয়ান৷ জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গিয়েছে আরও দুজন৷


সংবাদে প্রকাশ শনিবার সন্ধ্যায় রাধানগর এলাকা থেকে একটি টমটমে উঠেন দুই কলেজপড়ুয়া ছাত্রী৷ তাদের পিছু নেয় আরও একটি টমটম৷ ওই টমটমে তিন যুবক ছিল৷ তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে তারা বিএসএফের জওয়ান৷ এই জওয়ানরা নানা ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করছিল ওই দুই যুবতীকে লক্ষ্য করে৷ এমনকি তারা যেই টমটমে আসছিল ঠিক তার পিছনে পিছনে বিএসএফের জওয়ানদের টমটমটিও যাচ্ছিল৷ কখনও ওভারটেক করে সামনে গিয়ে কটুক্তি করছে তো কখন পিছন পিছন ফলো করতে থাকে৷

এই জওয়ানদের কুমতলব আন্দাজ করতে পেরে ওই দুই যুবতী ফায়ারসার্ভিস চৌমুহনীতে টমটমটি থামিয়ে আশেপাশের লোকজনকে জানায়৷ লোকজন পিছনে থাকা টমটমটি আটক করে৷ তৎক্ষনাত ওই টমটম থেকে নেমে পালিয়ে যায় দুই জওয়ান৷ অপর জওয়ান সুজজ সিং রানাকে আটক করে বটতলা ফাঁড়ির পুলিশকে খবর দেয়৷ পুলিশ গিয়ে তাকে গণরোষ থেকে উদ্ধার করে নিয়ে যায়৷ যদিও ওই বিএসএফ জওয়ান ক্ষমা চেয়েছে তার কৃতকর্মের জন্য৷

Releated Posts

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top