আগরতলা, ১ অক্টোবর (হি. স.) : বন দফতরের অধীনে দুইটি শ্রেণীতে ১৮টি পদে চাকুরীর সুযোগ এসেছে। শীঘ্রই নিয়োগ করা হবে। সফেদের মাধ্যমে চুক্তিভিত্তিক ডাটা এনালিস্ট তথা ফিল্ড এসিস্ট্যান্ট এবং পাবলিসিটি ম্যানেজার তথা ডাটা এনালিস্ট পদে ওই নিয়োগ হবে। চাকুরীর জন্য ন্যুনতম বয়স ২১ এবং সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
ওই চাকুরীর জন্য প্রত্যাশীর অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রথম পদের জন্য কম্পিউটার এপ্লিকেশনে ডিপ্লোমা সাথে এমএস অফিসে ভালো জ্ঞান থাকা প্রত্যাশীদের অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় পদের জন্য বিজ্ঞাপনের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। দুইটি পদেই মাসিক ২৪২১৩ টাকা স্থির বেতন মিলবে।
চাকুরী প্রত্যাশীদের ২২ অক্টোবরের মধ্যে ইন্দ্রনগরস্থিত সফেদ কার্যালয়ে সরাসরি আবেদন পত্র জমা দিতে হবে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ডাটা এনালিস্ট তথা ফিল্ড এসিস্ট্যান্ট ১৬টি এবং পাবলিসিটি ম্যানেজার তথা ডাটা এনালিস্ট ২টি পদে লোক নিয়োগ করা হবে।

বন দফতরে চাকুরীর নতুন সুযোগ এসেছে, নিয়োগ শীঘ্রই
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















