আগরতলা, ১ অক্টোবর (হি. স.) : গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার বিস্তৃতি ঘটানোর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়েছে। এডিসি মুখ্য কার্যালয় খুমুলুং স্থিত খেরেংবার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের জন্য অক্সিজেন প্ল্যান্ট ত্রিপুরায় এসে পৌছেছে।
ত্রিপুরার মুখ্য সচিব কুমার অলক এক টুইট বার্তায় জানিয়েছেন, বায়ু সেনার বিমানে টিটিএএডিসি মুখ্য কার্যালয় খুমুলুং স্থিত খেরেংবার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের জন্য অক্সিজেন প্ল্যান্ট এসেছে। খুব শীঘ্রই ওই অক্সিজেন প্ল্যান্ট স্বাস্থ্য কেন্দ্রে বসানো হবে। সে মোতাবেক আনুসাঙ্গিক সামগ্রীও শীঘ্রই হাসপাতালে পৌছে যাবে।
তিনি আরও লেখেন, আগামী ৭ অক্টোবর দেশে ২২টি অক্সিজেন প্ল্যান্টের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ওই অক্সিজেন প্ল্যান্টগুলি ৭ অক্টোবর উত্সর্গ করবেন।

খেরেংবাড়ি স্বাস্থ্য কেন্দ্র ও ত্রিপুরা সুন্দরী হাসপাতালের জন্য এল অক্সিজেন প্ল্যান্ট
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















