News Flash

  • Home
  • Uncategorized
  • Ecommendations of the Seventh Pay Commission : রিপস্যাট-এর নিয়মিত ফ্যাকাল্টিদেরও সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতনক্রম
Image

Ecommendations of the Seventh Pay Commission : রিপস্যাট-এর নিয়মিত ফ্যাকাল্টিদেরও সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতনক্রম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ উৎসবের মুহূর্তে রিপস্যাট-এর নিয়মিত ফ্যাকাল্টিদের জন্য সুখবর নিয়ে এসেছে ত্রিপুরা সরকার৷ এআইসিটিই-র প্রস্তাব মেনে তাঁদের সপ্তম বেতন কমিশন সুপারিশ অনুযায়ী বেতনক্রম নির্ধারিত হবে৷ আজ মঙ্গলবার ত্রিপুরা মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷


এ-বিষয়ে আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, স্বাস্থ্য দফতরের অধীনে ত্রিপুরায় রিপস্যাট কলেজ পরিচালিত হচ্ছে৷ কলেজে নিয়মিত ফ্যাকাল্টিদের এতদিন সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতনক্রম দেওয়া হয়নি৷ সম্প্রতি এআইসিটিই এই ফ্যাকাল্টিদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকরে সুপারিশ করেছে৷ তাই আজ ত্রিপুরা মন্ত্রিসভা রিপস্যাটের নিয়মিত ফ্যাকাল্টিদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকরের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার তাঁদের বেতন বহন করবে৷


এতে নিশ্চিতভাবে উৎসবের মুহূর্তে ফ্যাকাল্টিদের জন্য খুশির খবর এসেছে৷ দীর্ঘদিন ধরে তাঁদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে বেতনক্রম কার্যকরের দাবি ছিল৷ অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top