News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যু বাড়ল অনেকটাই, ভারতে ফের ১৯-হাজারের নীচে দৈনিক সংক্ৰমণ
Image

মৃত্যু বাড়ল অনেকটাই, ভারতে ফের ১৯-হাজারের নীচে দৈনিক সংক্ৰমণ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ভারতে আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ, মৃত্যুর সংখ্যা অবশ্য আগের দিনের কিছুটা বেড়েছে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৮,১৭৮ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৮৩ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,৮২,৫২০ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৯,৬৮৬ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৫,০৪,৭১৩।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৮,৮৭০ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ৪৫১ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৮৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৮৭.৬৬-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫৪ লক্ষ ১৩ হাজার ৩৩২ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৭৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪৭,৭৫১ জন (১.৩৩ শতাংশ)।

ভারতে আরোগ্যের সংখ্যা আরও বাড়ল, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৮,১৭৮ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,২৯,৮৬,১৮০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৮৩ শতাংশ। কেরলের করোনা-পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরেই, বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১,১৯৬ জন। এই সময়ে দক্ষিণী রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৯ জনের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top