News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা
Image

উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ফের জল-যন্ত্রণার ভুগতে হচ্ছে মহানগরীকে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিস্তীর্ণ এলাকায় জমে গিয়েছে জল। সকাল ও সন্ধ্যায় জোয়ারের জন্য লকগেট বন্ধ থাকায় জল-যন্ত্রণা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সারারাতের বৃষ্টিতে বুধবার সকালেই জল জমে যায় ঠনঠনিয়া, কালাকার স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিটে।

জলমগ্ন হয়ে পড়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ, বালিগঞ্জ, তারাতলা, নিউ আলিপুর, পাতিপুকুর, ক্যামাক স্ট্রিট, বিটি রোড, সিঁথির মোড় জলমগ্ন। নিউ আলিপুরে রাস্তায় ভেঙে পড়েছে গাছ। ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। গঙ্গায় জোয়ারের জন্য বুধবার ভোর সাড়ে চারটে থেকে সকাল ৮.১৫ পর্যন্ত বন্ধ ছিল লকগেট। তার ফলে সেই সময় শহরে জল আরও বেশি জমেছে। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি আপাতত থামছে না। ফলে গত সপ্তাহের মতো ফের জল-যন্ত্রণায় ভুগতে হবে তিলোত্তমাকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top