News Flash

  • Home
  • Uncategorized
  • Job cards will be given in the TUEP : টুয়েপ প্রকল্পে আরও প্রায় সাড়ে চার হাজার জবকার্ড দেয়া হবে
Image

Job cards will be given in the TUEP : টুয়েপ প্রকল্পে আরও প্রায় সাড়ে চার হাজার জবকার্ড দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ উৎসবের মরশুমে টুয়েপ প্রকল্পে ৫০ শ্রমদিবস কাজ দেবে নগরোন্নয়ন দফতর৷ আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ এতে ৬৯,৪৯৯ টুয়েপ কার্ডধারী উপকৃত হবেন৷


এ-বিষয়ে আজ তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, শহরি এলাকায় গরিব অংশের মানুষের কাজের জন্য টুয়েপ প্রকল্প রয়েছে৷ ত্রিপুরায় আগরতলা পুর নিগম সহ ১০টি নগর সংস্থায় এলাকার বিন্যাস ঘটেছে৷ ফলে ওই সব এলাকার গরিব অংশের বাসিন্দারা গ্রামীণ থেকে শহরের বাসিন্দা হয়েছেন৷ স্বাভাবিকভাবেই তাঁরা নিশ্চিত রোজগার থেকে বঞ্চিত হয়েছেন৷ তাই এলাকা বিন্যাসে নতুন কার্ডধারীদের যুক্ত করে কাজ বণ্টনে নির্দেশ দেবে নগরোন্নয়ন দফতর৷


মন্ত্রী বলেন, ইতিপূর্বে ত্রিপুরায় টুয়েপ প্রকল্পে ৬৫,০০৯টি জবকার্ড ছিল৷ এলাকা বিন্যাসে আরও ৪,৪৯০টি জবকার্ড বৃদ্ধি পেয়েছে৷ এতে আগরতলা পুর নিগম এলাকায় ২,৮৫৪টি, খোয়াই পুর পরিষদ এলাকায় ৮০০টি, তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় ৩৭টি, রানিরবাজার পুর পরিষদ এলাকায় ১৪৭টি, মোহনপুর পুর পরিষদ এলাকায় ২৮১টি, বিশালগড় পুর পরিষদ এলাকায় ১১০টি, মেলাঘর পুর পরিষদ এলাকায় ৪০টি, কমলপুর নগর পঞ্চায়েত এলাকায় সাতটি, জিরানিয়া নগর পঞ্চায়েত এলাকায় ৮৮টি এবং সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় ২৬টি নতুন জবকার্ড যুক্ত হয়েছে৷
তথ্যমন্ত্রীর বক্তব্য, প্রতি শ্রম দিবসে ১৮৫ টাকা করে মজুরি পান টুয়েপ প্রকল্পের শ্রমিকরা৷ তাই তাঁদের জন্য ৫০ শ্রমদিবস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি মনে করেন, উৎসবের মরশুমে এই সিদ্ধান্তে গরিব অংশের মানুষ আর্থিক দিক দিয়ে উপকৃত হবেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top