News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লির দাঙ্গাকে ষড়যন্ত্র আখ্যা দিল হাই কোর্ট
Image

দিল্লির দাঙ্গাকে ষড়যন্ত্র আখ্যা দিল হাই কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : বিগত বছরের দিল্লির দাঙ্গাকে পূর্ব পরিকল্পিত আখ্যা দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার দিল্লি হাই কোর্ট এই মামলায় এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ রায় বলেন, গত বছর দিল্লিতে দাঙ্গা হঠাৎ করে হয়নি, বরং আগে থেকে পরিকল্পনা করে তা ঘটানো হয়েছিল বলেই জানাল দিল্লি হাই কোর্ট। আদালত।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির দাঙ্গায় ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান। আহত হন ২০০ জনের বেশি। এই মামলায় মঙ্গলবার এক অভিযুক্তের জামিনের শুনানি দিল্লি হাই কোর্ট জানায়, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে হওয়া দাঙ্গার ঘটনা একটি ষড়যন্ত্র ছিল। আগে থেকে পরিকল্পনা করে তার পরে তার বাস্তবায়ন করা হয়েছিল। আদালতের সামনে দাঙ্গার যে ভিডিয়ো জমা দেওয়া হয়েছে তা থেকে স্পষ্ট যে সরকারের কাজে বাধা ও শান্তি বিঘ্নিত করতেই এই পরিকল্পনা করা হয়েছিল।

বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ রায়ে বলেন, ‘‘যে সব এলাকায় সংঘর্ষ হয়েছিল সেখানে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা খারাপ করে দেওয়া হয়। দাঙ্গার সময় সাধারণ মানুষের উপর লাঠি, ব্যাট, লোহার রড দিয়ে হামলা করা হয়। এর থেকেই প্রমাণিত যে শহরের আইন-শৃঙ্খলায় বাধা দেওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছিল।’’

এই ঘটনায় গত বছর ডিসেম্বরে মহম্মদ ইব্রাহিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লালকে খুনের ঘটনায় অভিযুক্ত তিনি। আদালতে তিনি দাবি করেন পরিবারের সুরক্ষার জন্যই অস্ত্র রেখেছিলেন। অবশ্য তাঁকে জামিন দেয়নি আদালত। যদিও আর এক ধৃত মহম্মদ সেলিম খানকে জামিন দিয়েছে দিল্লি হাই কোর্ট

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top