News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Joining at Trinamool congress : মঙ্গলবার চার শতাধিক ছাত্র-যুব শাসক শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল
Image

Joining at Trinamool congress : মঙ্গলবার চার শতাধিক ছাত্র-যুব শাসক শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে। মঙ্গলবার চার শতাধিক ছাত্র-যুব শাসক শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন। রাজ্যের শাসক দল বিজেপির প্রতীক রীতিমত বিদ্রোহ ঘোষণা করে প্রতিদিন দল ছাড়ার হিড়িক চলেছে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্থান থেকে ব্যাপক সংখ্যায় ছাত্র-যুবক তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন।আগরতলায় আয়োজিত যোগদান সভায় ছাত্র-যুবকদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন শীর্ষ নেতা সুবল ভৌমিক। যুবকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সুবল বাবু বলেন, রাজ্যের শাসক দল বিজেপির বিগত সাড়ে তিন বছরের কাজকর্মে ছাত্র যুবকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

সে কারণেই শাসক দলের প্রতি ধিক্কার জানিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সামিল হয়েছেন। তৃণমূল কংগ্রেসের জন্য এটা খুবই ইতিবাচক রাজনৈতিক বলে তিনি দাবি করেন। বিগত সাড়ে তিন বছরে এই রাজ্যে সাধারণ মানুষের কোন উপকার পড়েনি বর্তমান সরকার বলেও তিনি অভিযোগ করেন। মুষ্টিমেয় কিছু সংখ্যক শাসক দলের নেতা অট্টালিকা তৈরি করেছেন। তারা নিজেদের অর্থভাণ্ডার স্পিত করেছেন। এছাড়া সাধারণ মানুষের কোনো লাভ হয়নি বলে দাবি করেন সুবল ভৌমিক। তিনি বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যে এমন একটা সরকার গঠন করতে চায় যে সরকার মানুষের জন্য কাজ করবে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন মানুষের কল্যাণে কাজ চলছে ত্রিপুরাতেও জনমুখী সরকার গঠনের জন্য এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সুবল বাবু। আইনে বেড়াজালের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে কোনভাবেই আটকে রাখা যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেকোনো মূল্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সরকার গঠন করবে বলেও দলের থেকে দাবি করা হয়েছে।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top