News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা, প্রধানমন্ত্রী বললেন নতুন মিশনের শুভারম্ভ
Image

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা, প্রধানমন্ত্রী বললেন নতুন মিশনের শুভারম্ভ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এদিন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করার পর প্রধানমন্ত্রী বলেছেন, নতুন মিশনের শুভারম্ভ হল, ভারতের স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই মিশন। এবার সমস্ত নাগরিকের হেলথ রেকর্ড সুরক্ষিত থাকবে। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ। বিগত ৭ বছর ধরে ভারতের স্বাস্থ্য সুবিধা জোরদার করার অভিযান একটি নতুন পর্যায়ে প্রবেশ করল। সাধারণ নয়, অসাধারণ পর্যায় একটি।” মোদী বলেছেন, “আজ একটি নতুন মিশনের শুভারম্ভ হল, ভারতের স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখে এই মিশন। ৩ বছর আগে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন হয়েছিল। আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এজন্য ভীষণ আনন্দিত।” দেশব্যাপী টিকাকরণ অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বিনামূল্যে ভ্যাকসিন অভিযানের মাধ্যমে ভারত প্রায় ৯০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে, তৈরি হয়েছে রেকর্ড। শংসাপত্রও দেওয়া হয়েছে, এই অর্জনের জন্য কোউইন-কেও কৃতিত্ব দিতে হবে।”
আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আয়ুষ্মান ভারত-ডিজিটাল মিশন, এখন সমগ্র দেশের হাসপাতালের ডিজিটাল হেলথ সমাধানগুলিকে একে অপরের সঙ্গে সংযুক্ত করবে। দেশবাসী এখন একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র পাবেন। সমস্ত নাগরিকের হেলথ রেকর্ড সুরক্ষিত থাকবে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top