News Flash

  • Home
  • Uncategorized
  • Cattle smuggling continue : উত্তর ত্রিপুরা জেলার সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার অব্যাহত
Image

Cattle smuggling continue : উত্তর ত্রিপুরা জেলার সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার অব্যাহত রয়েছে।বছো নামের এক পাচারকারীর দৌলতেই অন্তঃরাষ্ট্রিয় গরু পাচার চক্র সক্রীয় রাজ্যে। এই চক্রের সাথে মাদক কারবারি থেকে শুরু করে বেআইনি অস্ত্র পাচারকারিদেও যোগাযোগ রয়েছে । অন্তঃরাষ্ট্রীয় গরু পাচার চক্রের সদ্দার ফটিকরায়ের “বছো” দীর্ঘদিন ধরে এই পাচার বাণিজ্য চালিয়ে আসছে। দীর্ঘ দিন ধরে ‘বছো’ পাচার বাণিজ্যের সাথে যুক্ত থাকায় এখন সে আঙুল ফুলে কলা গাছে পরিণত।একাংশ পুলিশ কর্মী থেকে শুরু করে
কয়েকজন আধিকারিকদের সাথেও তার গোপনে নগদ নারায়ণের যোগাযোগ রয়েছে। গরু পাচার চক্রের সাথে যুক্ত গাড়ি চালক থেকে শুরু করে থানার পুলিশ সকলেই এই গল্প শুনেছেন।
প্রসঙ্গত ফটিক্রায়ের বছো এই গরু পাচারের সরদার হয়ে প্রতিমাসে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে।আর সেই টাকার ভাগ বাটুয়ারা পাচ্ছেন অনেকেই।

সরদার বছো মুলত উত্তর জেলাকে তার পাচার বাণিজ্যের করিডর করে তুলেছে। উত্তর জেলার বিভিন্ন গরু বাজার থেকে সে শত শত গরু ক্রয় করে সম্পূর্ণ বেআইনি ভাবে ছোট ছোট বলেরো গাড়িতে করে ফটিকরায়ে নিয়ে যায় তার বাড়িতে ।ফটিকরায়ে বছোর বাড়িতে প্রতিদিন ১ হাজারেরও বেশি গরু মজুত থাকে ,সেই গরু গুলি রাজ্যের বিভিন্ন প্রান্তের সীমানা হয়ে বাংলাদেশে পাচার করে বছোর সহযোগীরা। পুলিশ যে এই বিষয়ে কিছু জানে না তা নয়। দীর্ঘ দিন ধরে এই পাচার বাণিজ্য চালিয়ে আসছে বছো।এছারাও রোজ রাতে মিজোরাম থেকে দামছড়া হয়েও শত শত গরু রাজ্যে, বলেরো গাড়ি করে নিয়ে আসছে ফটিকরায়ের বছো। সেই পাচারের টাকা বিভিন্ন অসামাজিক কাজেও লাগানো হচ্ছে বলে খবর ।, যেমন মাদক পাচার ,বেআইনি অস্ত্র পাচার ইত্যাদি ।পুলিশ যেখানে অন্ধ ধৃতরাষ্ট্রের ভুমিকায় সেখানে একটি স্বস্তির খবর হচ্ছে এই গরু পাচার চক্রের বিরুদ্ধে অনেকটাই তৎপর হয়ে উঠেছে সীমান্ত সুরক্ষা বাহীনির জওয়ানরা। প্রতিদিন রাতে বাংলাদেশে গরু পাচার কালে বি এস এফ জওয়ানরা প্রচুর গরু আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। বি এস এফ পানিসাগর হেড কোয়াটারের ডি আই জি রাজিভ দুয়া সীমান্ত সুরক্ষা বাহিনীর ভুমিকা সম্বন্ধে কি বলছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গরু পাচার রোধে পুলিশ কার্যত কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। পুলিশ সক্রিয় হলে এভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে বেআইনিভাবে গরু পাচার করা সম্ভব হতো না বলেও বিভিন্ন মহলের অভিমত।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top