News Flash

  • Home
  • Uncategorized
  • Rahul Gandhi wishes former Prime Minister : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মদিনে রাহুল গান্ধীর শুভেচ্ছা
Image

Rahul Gandhi wishes former Prime Minister : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মদিনে রাহুল গান্ধীর শুভেচ্ছা

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স) : আজ রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মদিন। ৮৯ বছরে পা রাখলেন তিনি৷ সকাল থেকেই চলছে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পালা। এদিন সকালে ফেসবুকে মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর ভালো স্বাস্থ্য এবং খুশি কামনা করেন।

রাহুল লেখেন, ‘মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা৷ একজন নির্ভীক এবং অসাধারণ লোক৷ বর্তমানে দেশ যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলি গুরুত্ব দিয়ে বোঝার যোগ্য লোক তিনি। তাঁর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।
প্রসঙ্গত, ২০০৪ সালে দেশের ১৩ তম প্রধানমন্ত্রী হন তিনি। পর পর দু’বার তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন। এর আগে তিনি নরসিংহ রাও মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। তাঁর হাত ধরেই ভারতীয় অর্থনীতির উদারীকরণ ঘটে। দেশের অর্থনীতির বিকাশে মনমোহন সিংয়ের অবদান স্মরণীয়।

কংগ্রেসীরা তো বটেই আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের অনেক নেতারা। সকালেই টুইটেই শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, এনসিপি নেতা শরদ পাওয়ার, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার হ্যান্ডেল থেকে মনমোহন সিংকে কোনও শুভেচ্ছা বার্তা দেওয়া হয়নি৷ হতে পারে ফোন করে তাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top