News Flash

  • Home
  • Uncategorized
  • ‘sannyasa’ from active politics : সক্রিয় রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ ঘোষণা প্রণবকন্যার
Image

‘sannyasa’ from active politics : সক্রিয় রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ ঘোষণা প্রণবকন্যার

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স) : সক্রিয় রাজনীতি থেকে কার্যত সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শনিবার রাতে টুইট করে তেমনটাই জানিয়েছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, “অনেক ধন্যবাদ। তবে আর রাজনীতিবিদ নয়। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসাবে থেকে যাব। তবে সক্রিয় রাজনীতি আমার জন্য নয়। একজন অন্য পথেও জাতির সেবা করতে পারেন।” শর্মিষ্ঠা কংগ্রেস ত্যাগ করেননি বলেই এদিন উল্লেখ করেছেন।

কিন্তু তাঁর টুইটের পর থেকেই প্রণববাবুর পরিবারের শেষ সদস্যও কি এবারে কংগ্রেস ত্যাগের পথে হাঁটতে চলেছেন সেই জল্পনা তুঙ্গে। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সুস্মিতা। আবার মাস খানেক আগেই তাঁর দাদা অভিজিৎ মুখোপাধ্যায়ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
কংগ্রেস ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন শর্মিষ্ঠা এমন প্রশ্নও টুইটে তাঁকে অনেকেই করেছেন। তাতে অবশ্য শর্মিষ্ঠা জানিয়েছেন, “,এই সিদ্ধান্তে আসবেন না যে আমি অন্য দলে যোগ দিচ্ছি।”

শর্মিষ্ঠার সিদ্ধান্ত নিয়ে নেটিজেনদের নানান প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে। কেউ বলছেন, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের অনেকেরই শর্মিষ্ঠা পথে হাঁটা উচিৎ। কেউ আবার লিখেছেন, বাবার আদর্শের উত্তরাধিকার হিসাবে এই সিদ্ধান্ত আপনার ঠিক হল না। আর একবার ব্যাপারটা ভেবে দেখতে পারেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top