News Flash

  • Home
  • Uncategorized
  • Pachettino’s team at the top of the league : মেসিহীন পিএসজির দুরন্ত জয়, টানা আট জয়ে লিগ শীর্ষে পচেত্তিনোর দল
Image

Pachettino’s team at the top of the league : মেসিহীন পিএসজির দুরন্ত জয়, টানা আট জয়ে লিগ শীর্ষে পচেত্তিনোর দল

প্যারিস, ২৬ সেপ্টেম্বর (হি.স) : চোটের কারণে দলে ছিলেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবুও পিএসজি জয়রথ ছুটেই চলেছে। শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তবে জয় পেলেও তারকা খচিত পিএসজি মন ভরাতে পারেনি সমর্থকদের।

ঘরের মাঠে শুরু থেকেই মঁপেলিয়েকে চেপে ধরে পিএসজি। একের পর আক্রমণে প্রতিপক্ষকে নিজেদের অর্ধ ছেড়ে বের হওয়ারই কোনো সুযোগই দেয়নি প্যারিসের দলটি। এদিন পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে মঁপেলিয়ে অবশ্য শুরু থেকে আক্রমণ করতে না পারলেও ভালোই লড়াই করেছে। পিএসজির ১৬ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, মঁপেলিয়ে ১০ শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। কিন্তু গোলের দরজা খুলতে পারেনি।
মেসিহীন পিএসজির অন্য দুই তারকা নেইমার ও এমবাপে দুরন্ত খেললেও গোল পাননি। ২৭ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ইদ্রিস গোয়ি। অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জালে জড়িয়ে দেন সেনেগাল মিডফিল্ডার। দ্বিতীয় গোলটি আসে ৮৮ মিনিটে। ডি মারিয়ার পরিবর্তে ড্রাক্সলারকে মাঠে নামান পিএসজি কোচ পচিত্তিনো। নেমেই ব্যবধান বাড়ান এই জার্মান মিডফিল্ডার। এদিনের জয়ের ফলে ৮ ম্যাচে টানা অষ্টম জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থানে পিএসজি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top