News Flash

  • Home
  • Uncategorized
  • Mayawati supports farmers : কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন মায়াবতীর
Image

Mayawati supports farmers : কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন মায়াবতীর

লখনউ, ২৬ সেপ্টেম্বর (হি.স) : আগামীকাল সোমবার ২৭ সেপ্টেম্বর কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বনধে এবার সমর্থন জানালো মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। রবিবার একটি টুইট মায়াবতী বলেন,” কেন্দ্রের কৃষি বিল নিয়ে আমরা উদ্বিগ্ন। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গত দশ মাস ধরে বিক্ষোভ প্রদর্শন করে এসেছে কৃষকেরা। তাঁদের ডাকা ভারত বনধকে পূর্ণ সমর্থন করবে বিএসপি।”

কৃষকদের সমর্থন জানানোর পাশাপাশি কেন্দ্রকে বিলটি বাস্তবায়নের ক্ষেত্রে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি।
আরও একটি টুইটে এদিন কেন্দ্রকে কৃষিবিল প্রত্যাহারের আর্জি জানান মায়াবতী। তিনি বলেন কৃষকদের প্রতি সহানুভূতি এবং স্পর্শকাতরতার বিষয়টিকে মাথায় রেখে একটি নতুন আইন আনা যেতে পারে। তাহলেই এই সমস্যাটির সমাধান হবে বলে দাবি করেন তিনি। সুখী হলেই দেশ সুখী ও সচ্ছল হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত নভেম্বর মাস থেকে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই ১১ টি বৈঠক হয় কেন্দ্র ও কৃষক সংগঠনগুলির মধ্যে। কিন্তু তবুও মেলেনি সমাধান।
গত এক মাস থেকে উত্তর প্রদেশে ফের জমায়েত করেছে কৃষকেরা। আগামীকাল সোমবার ভারত বনধেরও ডাকা হয় কৃষক সংগঠনগুলির তরফে। উত্তরপ্রদেশ ভোটের আগে যোগী সরকারকে চাপে ফেলতেই এই পদক্ষেপ বলে দাবি রাকেশ টিকাইতদের।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top