News Flash

  • Home
  • Uncategorized
  • Let Khadir be reborn : গান্ধীজির দেখানো পথে খাদির পুনর্জন্ম হোক, ‘মন কি বাত’-এ বললেন মোদী
Image

Let Khadir be reborn : গান্ধীজির দেখানো পথে খাদির পুনর্জন্ম হোক, ‘মন কি বাত’-এ বললেন মোদী

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স) : ২৫ জুলাইয়ের পর ২৬ সেপ্টেম্বর, ঠিক দু’মাসের ব্যবধানে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবার ৮১-তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে দেশবাসীকে আরও কিছু বার্তা দেন নমো। মোদীর বক্তৃতার একটা বড় অংশ জুড়ে ছিল খাদি, হ্যান্ডলুমের প্রসঙ্গ।

আগামী ২ অক্টোবর জাতীর জনক গান্ধীজির জন্মদিন। সে কথা উল্লেখ করে মোদী বলেন, ‘গান্ধীজির দেখানো পথে খাদির পুনর্জন্ম হোক। উৎসবের দিন খাদির পোশাক ব্যবহার করুন।’ এর আগে ২৫ জুলাইয়ের মন কি বাতেও মোদীর বক্তৃতার সিংহভাগ জুড়ে ছিল খাদির প্রসঙ্গ। সেদিনও প্রধানমন্ত্রী বলেছিলেন, হ্যান্ডলুমের সঙ্গে দেশের নানা প্রান্তের মানুষ জড়িত। দেশীয় পণ্য কিনে খাদি শিল্পীদের সাহায্য করুন। এখন দিনে প্রায় ১ কোটি খাদির কাপড় বিক্রি হয়। যত দিন যাচ্ছে, খাদির পোশাকের বিক্রি বাড়ছে। খাদি কেনা মানে জনসেবার পাশাপাশি দেশসেবাও। খাদির কথা বললেই মহাত্মা গান্ধীর কথা মনে আসে।
এদিন বিশ্ব নদী দিবসে দূষণ কমানোর বার্তাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে নদীকে মা বলা হয়। সমস্ত উৎসবের সঙ্গে নদীর সম্পর্ক রয়েছে। কিন্তু তার পরেও নদী দূষণ কমানো যাচ্ছে না। একটা ভাবনার বিষয়। নদী দূষণ কমাতে সরকার তৎপর রয়েছে। নমামি গঙ্গে মিশনে নদী দূষণ কমানোর চেষ্টা করছে সরকার।

Releated Posts

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top