News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনাই সত্যি হতে চলেছে, শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া ও জিগনেশ
Image

জল্পনাই সত্যি হতে চলেছে, শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া ও জিগনেশ

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, সেই জল্পনাই সম্ভবত সত্যি হতে চলেছে! কংগ্রেসে যোগ দিতে পারেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। শুধুমাত্র কানহাইয়া কুমার নন গুজরাটের আরডিএএম বিধায়ক জিগনেস মেওয়ানিও যোগ দিতে পারেন কংগ্রেসে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া কুমার ও জিগনেস মেওয়ানি।

মেওয়ানি এবং কানহাইয়া কুমারের যোগদান ২০২২ এবং ২০২৪ সালের নির্বাচনগুলির আগে কংগ্রেসের তরুণ মুখের উপর জোর দেওয়ার কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কানহাইয়া কুমার এর আগে ২ বার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বড়রা সঙ্গে দেখা করেছেন। সেই বৈঠকে কংগ্রেসে কানহাইয়ার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা হয়েছে বলে মনে হচ্ছে রাজনৈতিক মহলের। সূত্রের খবর, গুজরাটে কংগ্রেসের কার্যকরী সভাপতি করা হতে পারে জিগনেশ মেওয়ানিকে। তারা আদৌ কংগ্রেসে যোগ দেবেন, না-কি সবটাই গুজব জানা যাবে ২৮ সেপ্টেম্বর।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top