News Flash

  • Home
  • Uncategorized
  • Know more about regional issues : নিজ অঞ্চলের সিভিল সার্ভিস ক্যাডাররাই আঞ্চলিক সমস্যা সম্পর্কে অধিক জ্ঞাত হবেন : আইএএস সোনাল গোয়েল
Image

Know more about regional issues : নিজ অঞ্চলের সিভিল সার্ভিস ক্যাডাররাই আঞ্চলিক সমস্যা সম্পর্কে অধিক জ্ঞাত হবেন : আইএএস সোনাল গোয়েল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : নিজ অঞ্চলের সিভিল সার্ভিস ক্যাডাররাই আঞ্চলিক সমস্যা সম্পর্কে অধিক জ্ঞাত হবেন৷ ফলে, উত্তর পূর্বাঞ্চল থেকে অধিক মাত্রায় সিভিল সার্ভিস ক্যাডার উঠে আসলে তবেই তাঁরা এই অঞ্চলের প্রকৃত উন্নতিতে স্বাক্ষর রাখতে পারবেন৷ অনেকটা এভাবেই মতামত ব্যক্ত করলেন ত্রিপুরা ক্যাডারের আইএএস সোনাল গোয়েল৷


সম্প্রতি ত্রিপুরার দুই প্রত্যাশী সুমিত পাল এবং ধীমান চাকমা ইউপিএসসি-র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ তাঁদের অভিনন্দন জানিয়েছেন বরিষ্ঠ আইএএস আধিকারিক সোনাল গোয়েল৷ তিনি বলেন, ইউপিএসসি-তে উত্তর-পূর্বাঞ্চলের দুই প্রত্যাশীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনা সত্যিই খুব আনন্দের৷ তাঁর মতে, এই সাফল্য শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের বার্তা দিচ্ছে৷


তিনি বলেন, দেশের সেবায় যুব প্রজন্মের কাছে সুযোগ এনে দেওয়ার জন্য সিভিল সার্ভিস একমাত্র মঞ্চ৷ কারণ, ওই মঞ্চের সহায়তায় দেশ গঠনে তাঁদের সরাসরি অংশিদারিত্ব নিশ্চিত হবে৷ তাঁর মতে, উত্তর-পূর্বাঞ্চল থেকে যত বেশি মানুষ সিভিল সার্ভিসে যোগ দেবেন, এই অঞ্চলের উন্নতিও তত বেশি হবে৷ কারণ, নিজ অঞ্চলের মানুষ একমাত্র আঞ্চলিক সমস্যা সম্পর্কে জ্ঞাত থাকেন৷ তাতে, সরকারের অনেক সুবিধা হবে৷


তিনি বলেন, যুব প্রজন্মের কাছে বিভিন্ন সুবিধা এনে দেবে সিভিল সার্ভিস৷ সাথে তিনি যোগ করেন, যুব প্রজন্মের ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনা রাজ্যের শিক্ষার মান উন্নয়নের প্রমাণ দিচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top