News Flash

  • Home
  • Uncategorized
  • Ninth class student suddenly falls ill at school : স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নবম শ্রেণীর ছাত্রী, ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত বাইদ্যাদিগী স্কুলে
Image

Ninth class student suddenly falls ill at school : স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নবম শ্রেণীর ছাত্রী, ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত বাইদ্যাদিগী স্কুলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। স্কুলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নবম শ্রেণীর ছাত্রী। ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত বাইদ্যাদিগী স্কুলে। বিশালগড় বাইদ্যাদিঘী স্কুলে স্কুল চলাকালে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বেলা ১১.২০মিনিট নাগাদ পায়েল শীল স্কলে গিয়ে হটাৎ স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ে । পরবর্তী সময় স্কুলের শিক্ষকরা বাড়িতে খবর পাঠায়। বাড়ির লোকজন স্কুলে গিয়ে অসুস্থ অবস্থায় ছাত্রীকে নিয়ে আসেন বিশালগড় হাসপাতালে বর্তমানে ছাত্রীর চিকিতসা চলছে।

সবচেয়ে অবাক করার বিষয় স্কুলের শিক্ষরা হসপিটালে না নিয়ে এসে ছাত্রী পরিবারের লোকজনকে খবর পাঠায়। বাড়ির লোকজন প্রায় ৩০মিনিট পর স্কুলে গিয়ে ছাত্রীকে নিয়ে আসে হাসপাতালে। তা নিয়ে ক্ষুব্ধ স্কুল শিক্ষকদের প্রতি ছাত্রীর বাবা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কোন ছাত্র-ছাত্রী যখন স্কুলে থাকে তখন দায়দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। স্কুল চলাচলে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু সাম্প্রতিককালে লক্ষণীয় বিষয় হয়ে উঠেছে স্কুলে অসুস্থ হয়ে পড়ল ছাত্র-ছাত্রীদের চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার কোন উত্তর দিচ্ছেন না শিক্ষক-শিক্ষিকারা। ছাত্র কিংবা ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবককে স্কুল থেকে খবর পাঠানো হয়। অভিভাবককে স্কুলে এসে ছাত্র কিংবা ছাত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top