News Flash

  • Home
  • Uncategorized
  • বাইডেনকে ভারতে আসার আমন্ত্রণ মোদীর, ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
Image

বাইডেনকে ভারতে আসার আমন্ত্রণ মোদীর, ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, “প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন ধন্যবাদ ও কৃতজ্ঞতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমরা অবশ্যই আশা করছি যে মার্কিন প্রেসিডেন্ট খুব তাড়াতাড়ি ভারত সফরে আসবেন।”

তিন-দিনের সফরে এখন আমেরিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। বাইডেনের সঙ্গে কথোপকথোনের মধ্যেই তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top