News Flash

  • Home
  • Uncategorized
  • Leaflets were distributed among the general public : ভারত বনধকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় লিফলেট বিলি করে সাধারণ জনগণের মধ্যে
Image

Leaflets were distributed among the general public : ভারত বনধকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় লিফলেট বিলি করে সাধারণ জনগণের মধ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি আগামী ২৭সেপ্টেম্বর ভারত বনধকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় লিফলেট বিলি করে সাধারণ জনগণের মধ্যে। আগামী ২৭সেপ্টেম্বর সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির আহবানে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের সমর্থনে রাজ্য জুড়ে ব্যাপক প্রচার অভিযানের সামিল হয়েছে বাম দল গুলি । শনিবার রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে বন্ধের সমর্থনে লিফলেট বিলি করা হয়।

লিফলেট কর্মসূচিতে অংশ নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন কেন্দ্রীয় সরকার দেশজুড়ে অরাজকতার পরিবেশ কায়েম করার চেষ্টা চালাচ্ছে। তিনটি কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আগামী সেপ্টেম্বর২৭ বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। দেশের ৫০০টি সংঘটন এই বন্ধের সমর্থন জানিয়েছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী শ্রমিক বিরোধী নীতি প্রত্যাহার করার দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে বলেও সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জানিয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top