News Flash

  • Home
  • Uncategorized
  • মহন্ত নরেন্দ্র গিরি মৃত্যু-মামলার তদন্তে সিবিআই, গঠিত বিশেষ দল
Image

মহন্ত নরেন্দ্র গিরি মৃত্যু-মামলার তদন্তে সিবিআই, গঠিত বিশেষ দল

লখনউ, ২৪ সেপ্টেম্বর (হি.স.): অখিল ভারতীয় আখাড়া পরিষদের সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি-র অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই বিশেষ দলও গঠন করেছে সিবিআই। ওই টিম মহন্ত নরেন্দ্র গিরি-র অস্বাভাবিক মৃত্যু-মামলার তদন্ত শুরু করবে। শুক্রবার মহন্ত নরেন্দ্র গিরি-র অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তভার নিজেদের হাতে নিয়েছে সিবিআই। বৃহস্পতিবার বিকেলেই পাঁচ-সদস্যের সিবিআই টিম দিল্লি থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে পৌঁছেছে। উল্লেখ্য, প্রয়াগরাজের বাঘামবারি মঠ থেকে উদ্ধার হয়েছিল মহন্ত নরেন্দ্র গিরি-র দেহ।

মহন্তের মৃত্যুতে বুধবার রাতেই সিবিআই তদন্তের সুপারিশ করেছিল উত্তর প্রদেশ সরকার। কংগ্রেস ও শিবসেনা-সহ বিরোধী দলগুলিও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। হরিদ্বারে সাধুদের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হয়েছে, মহন্তের মৃত্যু ষড়যন্ত্রের জন্যই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই জানিয়েছেন, দোষীদের রেয়াত করা হবে না। এবার মহন্ত নরেন্দ্র গিরি-র অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নিল সিবিআই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top