News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বৃষ্টিতে ভূমিধস শিমলা ও কিন্নরে, অবরুদ্ধ বদ্রীনাথ হাইওয়ে
Image

প্রবল বৃষ্টিতে ভূমিধস শিমলা ও কিন্নরে, অবরুদ্ধ বদ্রীনাথ হাইওয়ে

শিমলা ও দেহরাদূন, ২৪ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিতে ধস নামল হিমাচল প্রদেশের শিমলা ও কিন্নরে। ভূমিধসের জেরে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবরূদ্ধ হয়ে পড়ল বদ্রীনাথ জাতীয় হাইওয়ে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রীরা। বৃহস্পতিবার রাত ১০.১৫ মিনিট নাগাদ শিমলায় হোম গার্ড অফিসের কাছে ধস নামে। ধসের জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এই ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে। বৃষ্টির জেরেই বৃহস্পতিবার রাতে ধস নামে হোম গার্ড অফিসের কাছে রাস্তায়। আবার কিন্নরেও ধস নামে। বন্ধ হয়ে যায় পুবারি থেকে কাজা পর্যন্ত হাইওয়ে। বিগত ২৪ ঘন্টায় শুক্রবার সকাল ৯.৩০ মিনিট পর্যন্ত শিমলায় ৫৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে, ভূমিধসের জেরে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবরূদ্ধ হয়ে পড়ে বদ্রীনাথ জাতীয় হাইওয়ে। বড় পাথর আটকে দেয় রাস্তা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top