News Flash

  • Home
  • Uncategorized
  • New Speaker of the Legislative Assembly : বিধানসভার নতুন অধ্যক্ষ হচ্ছেন বিধায়ক রতন চক্রবর্তী
Image

New Speaker of the Legislative Assembly : বিধানসভার নতুন অধ্যক্ষ হচ্ছেন বিধায়ক রতন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় বিধানসভায় অধ্যক্ষ পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী৷ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ নির্বাচনে জয়ী হবেন, তা নিশ্চিত হয়ে গেছে৷ কারণ, বিরোধী দল সিপিএম অধ্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবে না৷ কারণ, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধায়ক রতন চক্রবর্তীর বিধানসভার অধ্যক্ষ হওয়া কেবলই সময়ের অপেক্ষা৷


প্রসঙ্গত, আগামী শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হবে৷ দুই দিবসীয় বিধানসভার অধিবেশন সমাপ্ত হবে আগামী সোমবার৷ অধিবেশনের শুরুতেই অনুষ্ঠিত হবে অধ্যক্ষ নির্বাচন৷ একান্তই ব্যক্তিগত এবং প্রশাসনিক দায়িত্ব সামলাতে সমস্যার কারণ দেখিয়ে বিধানসভার অধ্যক্ষ পদে ইস্তফা দিয়েছিলেন রেবতি মোহন দাস৷ ফলে, এখন নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেবেন রতন চক্রবর্তী৷ সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ কারণ, কংগ্রেস জোট সরকারের আমলে তিনি মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top