News Flash

  • Home
  • Uncategorized
  • Law cannot be different for everyone : আইন সকলের জন্যই, অভিষেকের জন্য পৃথক হতে পারে না : সুস্মিতা
Image

Law cannot be different for everyone : আইন সকলের জন্যই, অভিষেকের জন্য পৃথক হতে পারে না : সুস্মিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ আইন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা হতে পারে না৷ তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং বিজেপির ফ্যাসিবাদী মডেল ত্রিপুরায় মানুষ প্রত্যাখ্যান করবেন৷ আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এভাবেই ত্রিপুরা সরকার এবং বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব৷


এদিন তিনি বলেন, ১ সেপ্ঢেম্বর থেকে ত্রিপুরায় বেশ কয়েকটি বৈঠক করেছি৷ ত্রিপুরা সরকার এবং পুলিশের কারণে তৃণমূল কংগ্রেস বড় সভার আয়োজন করতে পারিনি৷ তাঁর দাবি, সময়ের সাথে সকলেই জানতে পারবেন কীভাবে ত্রিপুরার মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন৷
আগরতলায় পদযাত্রার অনুমতি না পাওয়ায় সুস্মিতার বক্তব্য, আদালত বলেছে তারা সরকারের নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না৷ সিআরপিসি-এর ১৪৪ ধারায় ৫ জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ কিন্তু এই আইন ভিন্ন মানুষের জন্য আলাদা হতে পারে না৷ সুস্মিতা প্রশ্ণ তুলেন, ১৪৪ ধারা জারি করা হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পোলো টাওয়ার হোটেলে ডিনারের আয়োজন করলেন কিভাবে৷ তাহলে মনে হচ্ছে, ১৪৪ ধারা কেবল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলের জন্য, কটাক্ষের সুরে বিধলেন তিনি৷
তাঁর সাফ কথা, আদালতের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চাই না৷ কিন্তু আইন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা হতে পারে না৷ তিনি সুর চড়িয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির ফ্যাসিবাদের মডেল ত্রিপুরার মানুষ প্রত্যাখ্যান করবেন৷


এদিন তৃণমূল সাংসদ ডা: শান্তনু সেন বলেন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল৷ কিন্তু ত্রিপুরা সরকার বারবার আমাদের অনুমতি প্রত্যাখ্যান করেছে৷ তিনি বলেন, আমরা ১৫ সেপ্ঢেম্বর একটি সমাবেশ করতে চেয়েছিলাম এবং ১১ সেপ্ঢেম্বর অনুরোধপত্রটি জমা দিয়েছিলাম৷ কিন্ত অন্য রাজনৈতিক দল একটি সমাবেশের আয়োজন করবে, তাই তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয়নি পুলিশ৷ তিনি আরও বলেন, এরপর আমরা ১৩ সেপ্ঢেম্বর আরেকটি অনুরোধপত্র জমা দিয়েছিলাম এবং ১৬ সেপ্ঢেম্বর মিছিল করতে চেয়েছিলাম৷ বিশ্বকর্মা পুজোর জন্য সেই আবেদন গ্রহণ করেনি পুলিশ৷ তাই ১৬ সেপ্ঢেম্বর আবারও অনুরোধ জানিয়ে ২২ সেপ্ঢেম্বর পদযাত্রার অনুমতি চেয়েছিলাম৷ এ-বিষয়ে ডিজি এবং এডিজির সঙ্গে কথাও বলেছিলাম৷ কিন্ত, তাতেও কোন সুরাহা হয়নি৷ তাই, আমরা আদালতের দ্বারস্থ হই৷ তবে, আদালতের সিদ্ধান্ত নিয়ে আমরা কোনও মন্তব্য করব না, বলেন তিনি৷


এদিন তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলি প্রমাণ করেছে ত্রিপুরার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে৷ কারণ, তৃণমূলের সাথে জনগণের সমর্থন রয়েছে৷ তাঁর দাবি, ১৪৪ ধারা জারি করা হলে দুর্গাপুজো এবং দীপাবলির মতো আসন্ন উৎসবগুলি উপভোগ করার ক্ষেত্রে মানুষের অধিকার হ্রাস পাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top