News Flash

  • Home
  • Uncategorized
  • লাইনচ্যুত হয়ে গেল কালকা-শিমলা টয়ট্রেন, সুরক্ষিত সমস্ত যাত্রীরা
Image

লাইনচ্যুত হয়ে গেল কালকা-শিমলা টয়ট্রেন, সুরক্ষিত সমস্ত যাত্রীরা

শিমলা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): পাহাড়ের কোলে ছুটে চলা টয়ট্রেন লাইনচ্যুত হয়ে গেল। বৃহস্পতিবার সকালে হিমাচল প্রদেশের সোলান জেলায় কালকা-শিমলা রেল বিভাগে বেলাইন হয়ে যায় একটি টয়ট্রেন। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সুরক্ষিত রয়েছেন সমস্ত যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ কালকা-শিমলা সেকশনে বারোগ রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় টয়ট্রেন।

পাহাড়ের কোল ধরে ছুটতে ছুটতে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় টয়ট্রেন। সেই গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কেন এমনটা হল, তা খতিয়ে দেখছেন রেল কর্মীরা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যাত্রীরা সুরক্ষিত আছেন। কেউ আহত হননি। টয়ট্রেনটি হরিয়ানার কালকা থেকে হিমাচল প্রদেশের শিমলা যাচ্ছিল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top