News Flash

  • Home
  • Uncategorized
  • Allegations of widespread corruption : কৈলাশহর রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের বিজ্ঞান ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ
Image

Allegations of widespread corruption : কৈলাশহর রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের বিজ্ঞান ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৩ সেপ্টেম্বর।। কৈলাশহর রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের বিজ্ঞান ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল শাসক দলের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের বিজ্ঞান ভবন নির্মাণ কাজ চলছে। এই বিজ্ঞান ভবনের নির্মাণ সামগ্রী থেকে শুরু করে নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রির ক্ষেত্রে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। লাগামহীন দুর্নীতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠনটি। উল্লেখ্য ৩০ অক্টোবর ২০১৫ সালে তৎকালীন উচ্চ শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তীর হাত ধরে বহু কোটি মূল্যের এই বিজ্ঞান ভবন নির্মাণের শিলান্যাস হয়েছিল।

শিলান্যাস ২০১৫সালে শিলান্যাস হলেও কাজ শুরু হয় কয়েক বছর পর। কৈলাশহর গোবিন্দপুর এলাকায় বর্তমানে দ্রুতগতিতে এই নির্মাণ কাজ চললেও ছাত্র সংগঠনের অভিযোগ কাজে মারাত্মক দুর্নীতি চলছে ‌। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কৈলাশহর নগর শাখা ও রামকৃষ্ণ মহাবিদ্যালয় এর কলেজ ইউনিটের নেতৃত্ব ও সাধারণ সদস্য-সদস্যাদের এক প্রতিনিধি দল নির্মীয়মান এই বিজ্ঞান ভবন পরিদর্শন করে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন। সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবি জানায় ছাত্রসংগঠনটি।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কৈলাশহর নগর শাখার পক্ষে এই পরিদর্শনে শেষে তারা অভিযোগ করে বলেন যে, স্বপ্নের এই বিজ্ঞান ভবনে যে অনিয়মে তৈরি হয়েছে তা বর্তমানে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আগামী দিনে এই বিজ্ঞানভবনটি চালু হওয়ার পর যদি কোন দূর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে। এখন দেখার ছাত্র সংগঠনের এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তর এই নির্মাণ কাজের গুণগত মান যাচাইয়ের জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে। উল্লেখ্য, এই বিজ্ঞান ভবনটি যে ঠিকাদার নির্মাণ করছেন উনি ধরাকে সরাজ্ঞান করছেন। এর আগেও এই টিকাদারকে নিয়ে বহু রয়েছে কৈলাসহরে । কৈলাশহর রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের বিজ্ঞান ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top