News Flash

  • Home
  • Uncategorized
  • Husband sentenced to life imprisonment : স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
Image

Husband sentenced to life imprisonment : স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ সেপ্ঢেম্বর৷৷ স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনালেন আজ উত্তর জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার৷ প্রসঙ্গত ২০১৮ সালের ১৬ ডিসেম্বর চুড়াইবাড়ি থানাধিন ফুলবাড়ি গ্রামের বাসিন্দা মতসিন আলি তার স্ত্রী তহমিনা বেগমের গায়ে আগুন দিয়ে হত্যা করার চেষ্টা করে৷ আগুন দেবার সময় ঘটনা প্রত্যক্ষ কেরেন তহমিনা বেগম ও মতসিন আলির নাবালক পুত্র৷ এদিকে তহমিনা বেগমের চিৎকারে এলাকার লোকজন দৌড়েএসে অগ্ণিদগ্দ তহমিনা বেগমকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ তহমিনা বেগমের দেহ প্রায় ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়৷


শেষ রক্ষা হয়নি, বেশকিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকারপর তহমিনা বেগমের মৃত্যু হয়৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রায় দুবছর আদালতে মামলা চলার পরে অবশেষে মঙ্গলবার উত্তর জেলা ও দায়রা আদালতের বিচারক স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার দায়ে ভারতীয় দন্ড বিধির ৪৯৮ এবং ৩০২ এ স্বামী মতসন আলীকে যাবজ্জীবন সশ্রম কারা দণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় শুনালো আদালত৷ জানা গেছে এই মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহন করেছে আদালত, এর মধ্যে প্রত্যক্ষদর্শী হিসাবে আদালতে সাক্ষী দেয় মতশিন আলী ও তহমিনা বেগমের মধ্যম ছেলে৷ স্ত্রী কে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে মতশিন আলী কে যাবদজীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা হওয়ায় খুশি সংশ্লীষ্ট এলাকার জনগন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top