News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : পত্রিকা অফিস ও সিপিএম পার্টি অফিসে হামলা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের, রাজ্য সরকারকে নোটিশ দিল আদালত
Image

ত্রিপুরা : পত্রিকা অফিস ও সিপিএম পার্টি অফিসে হামলা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের, রাজ্য সরকারকে নোটিশ দিল আদালত

আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : পত্রিকা অফিস এবং একাধিক সিপিএম পার্টি অফিসে হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় সিট গঠনের আবেদন নিয়ে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আজ শুনানির পর ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা সরকারকে নোটিস দিয়েছেন এবং আগামী ৪ অক্টোবর পুণরায় শুনানির দিন ধার্য্য করেছেন।


এ-বিষয়ে আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ বলেন, গত ৮ সেপ্টেম্বর আগরতলায় বিজেপি যুব মোর্চার মিছিল থেকে পত্রিকা অফিস এবং সিপিএম পার্টি অফিসে হামলা হয়েছে। ওইদিন রাতে এবং ৯ সেপ্টেম্বর সকালে ত্রিপুরায় একাধিক সিপিএম পার্টি অফিস আক্রান্ত হয়েছে। অথচ, পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি, এমনকি কোন ধরনের কঠোর পদক্ষেপ নেয়নি।


তাঁর বক্তব্য, গত ৮ সেপ্টেম্বর হামলার ঘটনায় শাসক দল জড়িত, তাই পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। বরং এখন পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। ফলে, জনৈক হরিপদ দাস ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। রাজশ্রী পুরকায়স্থের কথায়, পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ওই ঘটনার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট) গঠনের আবেদন জানানো হয়েছে। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ওই সিট-র গঠন হোক, আদালতের কাছে সেই আবেদন করা হয়েছে।


তিনি বলেন, ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ ওই মামলায় সমস্ত বক্তব্য শুনেছেন এবং ত্রিপুরা সরকারকে নোটিশ দিয়েছেন। আগামী ৪ অক্টোবরের মধ্যে ওই নোটিশের জবাব দিতে হবে। ওই আদালত পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top