News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিনের মাথায় তৃতীয় ভূমিকম্প উত্তরপূর্বে, ফের কেঁপেছে মণিপুর ও অসম
Image

চারদিনের মাথায় তৃতীয় ভূমিকম্প উত্তরপূর্বে, ফের কেঁপেছে মণিপুর ও অসম

ইমফল, ২০ সেপ্টেম্বর (হি.স.) : চারদিনের মাথায় আবারও কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চল। গত ১৬ তারিখের পর সোমবার রাত ১২টা ৫৪ মিনিট ০৩ সেকেন্ডে ফের ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরে। খানিকটা কেঁপেছে অসমের রাজধানী গুয়াহাটি সহ সংলগ্ন অঞ্চল। মণিপুরে গতরাতে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৫.০ ধরা পড়েছে। এই খবর লেখা পর্যন্ত সংঘটিত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মধ্যরাতে ভূকম্পন, ফলে অধিকাংশ মানুষই তা টেরই পাননি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল রাজ্যের সিরুইয়ের পূর্ব-উত্তর-পূর্বাঞ্চলে ভূগৰ্ভের ৮০ কিলোমিটার গভীরে ২৫.২৬ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৭০ দ্রাঘিমাংশে ছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৬ সেপ্টেম্বর মণিপুরের মইরাঙেও ৪.৩ প্রাবল্যের ভূমিকম্পের ঝটকা লেগেছে। সেদিন সকাল ১০:১৯ মিনিট ৪৬ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মইরাঙের দক্ষিণ-পূর্বে ভূগৰ্ভের ৮২ কিলোমিটার গভীরে ২৩.৮৮ উত্তর অক্ষাংশ এবং ৯৪.২৩ দ্রাঘিমাংশে। এছাড়া গতকাল ১৯ তারিখ মৃদু ভূমিকম্পের ধাক্কা লেগেছিল অরুণাচল প্রদেশের লোহিত জেলা সদর এবং সংলগ্ন অঞ্চলে। এদিন অরুণাচল প্রদেশের লোহিত জেলা সদর এবং সংলগ্ন অঞ্চলে বেলা ৩:০৬ মিনিট ৪১ সেকেন্ডে রিখটার স্ক্যালে ৪.৪ তীব্রতা ভূমিকম্প সংঘটিত হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top