News Flash

  • Home
  • Uncategorized
  • টিকাকরণ নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর মন্তব্য করছে বিরোধীরা : জে পি নাড্ডা
Image

টিকাকরণ নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর মন্তব্য করছে বিরোধীরা : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): টিকাকরণ নিয়ে বিরোধীদের বিভিন্ন ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নাড্ডা বললেন, “কোটি কোটি দেশবাসী যখন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে টিকাকরণ অভিযানকে সফল করতে চাইছেন, তখন বিগত এক বছর ধরে বিরোধীরা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে চলেছেন।” নাড্ডার পরামর্শ, আত্ম-আত্মদর্শন করা উচিত বিরোধীদের।

সোমবার সকালে দিল্লি এইমস-এ একটি টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বিরোধীদের তীব্র আক্রমণ করে নাড্ডা এদিন বলেছেন, “কোটি কোটি দেশবাসী যখন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে টিকাকরণ অভিযানকে সফল করতে চাইছেন, তখন বিগত এক বছর ধরে বিরোধীরা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন, নিজেদের মর্যাদা নিয়ে তাঁদের চিন্তা করা উচিত, অন্তর্দৃষ্টি এবং মনন খুবই গুরুত্বপূর্ণ।”

গত ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ওই দিন টিকাকরণে রেকর্ড গড়েছিল ভারত। একদিনে টিকা দেওয়া হয়েছিল ২.৫ কোটির বেশি প্রাপককে। সে প্রসঙ্গে এদিন নাড্ডা বলেছেন, “যে দিন ২.৫ কোটির বেশি প্রাপককে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সে দিন বিরোধীরা নীরবতা পালন করেছে, বিগত এক বছর ধরে টিকাকরণ নিয়ে সমস্ত বিরোধী দলগুলি দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর মন্তব্য করছে-এই দলগুলির আত্ম-আত্মদর্শন করা উচিত।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top