News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টি, বিআরও শ্রমিকদের আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত
Image

উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টি, বিআরও শ্রমিকদের আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত

দেহরাদূন, ২০ সেপ্টেম্বর (হি.স.): ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডের চামোলি জেলায়। এবার কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও, ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর শ্রমিকদের অস্থায়ী আশ্রয়স্থল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, উদ্ধারকাজ চালিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার চামোলি জেলার নারাইনবাগর ব্লকের অন্তর্গত পানগাতী গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিআরও শ্রমিকদের অস্থায়ী আশ্রয়স্থল।

স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও ঘটনা ঘটেনি। জলের স্রোতে ভেসে গিয়েছে অনেক কিছুই। জল ঢুকে যায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গড়িতে। মেঘভাঙা বৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়েছে স্থানীয় প্রশাসন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top