News Flash

  • Home
  • Uncategorized
  • National road blockade : শিক্ষক বদলির প্রতিবাদে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ
Image

National road blockade : শিক্ষক বদলির প্রতিবাদে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। ধলাই জেলার আমবাসায় শিক্ষক বদলির প্রতিবাদে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল ছাত্র ছাত্রীরা। অবরোধের ফলে যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে। আমবাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক জীবনানন্দ দেব ও সুধীর দাসের বদলির প্রতিবাদ জানিয়ে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। অবরোধের ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে।

জাতীয় সড়ক অবরোধের ফলে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন। অবরোধকারীর ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা কথা বলে পথ অবরোধ মুক্ত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে ছাত্র-ছাত্রীদের এই অবরোধের পেছনে রয়েছে বদলি হওয়া শিক্ষকদের অঙ্গুলিহেলন। কারণ শিক্ষকদ্বয় দীর্ঘ বছর ধরে আমবাসা চান্দদ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। আমবাসায় রমরমা টিউশন বাণিজ্য রয়েছে তাদের। বদলির আদেশ আসতেই অনেকটা হতভম্ব হয়ে যান টিউশন বাণিজ্যে যুক্ত ওইসব শিক্ষকরা। শিক্ষকদের অঙ্গুলিহেলনেই ছাত্রছাত্রীরা সড়ক অবরোধে শামিল হয়েছে বলে অনেকেই মনে করছেন।

দীর্ঘ বছর ধরে একই স্কুলে কর্মরত শিক্ষকরা রমরমা টিউশনি বাণিজ্য করে অনেকটাই ফুলে-ফেঁপে উঠেছেন। সোমবার এই দুই শিক্ষকের বদলির প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। পুলিশ এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললে ছাত্র-ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে।অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top