News Flash

  • Home
  • Uncategorized
  • বেজিংয়ে ভয়াবহ ভূমিকম্প, জারি সতর্কতা
Image

বেজিংয়ে ভয়াবহ ভূমিকম্প, জারি সতর্কতা

বেজিং, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে চিনের লুক্সিয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৬.০। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশী ছিল যে বেশ কিছু বাড়ি ধসে পড়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও আরও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে জারি করা হয়েছে সতর্কতা।

মার্কিন ভূতত্ত্ব বিভাগের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। যদিও চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের দাবি, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচেই ছিল ভূমিকম্পের উৎসস্থল, সেই কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন কোটি বাসিন্দার বসবাসস্থল লাক্সিয়ান কাউন্টিতে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। লাক্সিয়ান কাউন্টির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ভূমিকম্পের জেরে এখনও অবধি দুইজনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে ৩ জন গুরুতর আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। প্রায় ২২টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ছাদ ভেঙে পড়ার খবরও মিলেছে। একাধিক বাড়িতেও ফাটল ধরেছে, বিদ্যুৎ ও টেলিফোন লাইনগুলিও ছিঁড়ে যাওয়ায় প্রায় ১০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।প্রশাসনের তরফ থেকে ওই প্রদেশের সকল বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না সরকারি অনুমতি মেলে ততক্ষণ রাস্তা বা নিরাপদ আশ্রয় ছেড়ে বাড়ির ভিতর প্রবেশ করা যাবে না। ইতিমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকার্য শুরু করেছে। তবে আফটার শকের আশঙ্কায় বাসিন্দাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top