News Flash

  • Home
  • Uncategorized
  • Section 144 issued : এসটিজিটি -এসটিপিজিটি পরীক্ষা কেন্দ্রের এলাকায় ১৪৪ ধারা জারি
Image

Section 144 issued : এসটিজিটি -এসটিপিজিটি পরীক্ষা কেন্দ্রের এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ এসটিজিটি, এসটিপিজিটি, টি-টেট পেপার-১ এবং ২ পরীক্ষা ২০২১ সুুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলির ২০০ মিটারের মধ্যে পরীক্ষার দিনগুলিতে দুপুর ১২টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত সময়ে সদর মহকুমার মহকুমা শাসক ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করেছেন৷ এই আদেশ অনুযায়ী উল্লেখিত সময়ে ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ এছাড়া এই সময়ে অনুমতি ছাড়া মাইক্রোফোন ও অ্যাম্পিফায়ার এবং অন্যান্য স্বরবর্ধক যন্ত্র সংশ্লিষ্ট এলাকায় ব্যবহার করা যাবেনা৷ একই সঙ্গে ইট এবং পাটকেল বহন করা যাবেনা৷

পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ডধারী পরীক্ষার্থী এবং অধ্যাপক, শিক্ষক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিযুক্ত পরিদর্শক ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না৷ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়া উল্লেখিত ২০০ মিটার এলাকায় কেউ লাঠি জাতীয় অস্ত্র বহন করতে পারবেন না৷ এই আদেশ ১৬ সেপ্ঢেম্বর, ২০২১, ২৬ সেপ্ঢেম্বর, ২০২১, ৩ অক্টোবর, ২০২১ পরীক্ষা কেন্দ্রগুলির ২০০ মিটার এলাকার মধ্যে বলবৎ থাকবে৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসি ১৮৬০-র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই আদেশ বলবৎ থাকবে সেগুলি হচ্ছে উমাকান্ত একাডেমি এইচ এস সুকল (নতুনভবন), আচার্য প্রফুল্ল চন্দ্র রায়মতি বিদ্যামন্দির, বিজয় কুমার গার্লস এইচ এস সুকল, বড়দোয়ালি হাই ২(স্টেজ) সুকল, বোধজং এইচ এস সুকল, বোধজং গার্লস এইচ এস সুকল, কামিনী কুমার সিং মেমোরিয়াল এইচ এস সুকল, ক্ষুদিরাম বসুু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, মহারাণী তুলসীবতী গার্লস এইচ এস সুকল, নেতাজী সুুভাষ বিদ্যানিকেতন, প্রগতি বিদ্যাভবন, শিশু বিহার এইচ এস সুকল, উমাকান্ত একাডেমি এইচ এস ইংরেজি মাধ্যম (নতুনভবন), বাণী বিদ্যাপিঠ গার্লস এইচ এস সুকল, প্রাচ্যভারতী এইচ এস সুকল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top